ঢাকা
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০২
logo
প্রকাশিত : জুন ৩০, ২০২৬

হিলিতে খাওয়ার প্রলোভন দেখিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে খাওয়ার প্রলোভন দেখিয়ে মাদ্রাসা পড়ুয়া ১০ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ৫৮ বছর বয়সী দাদা সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সাজ্জাদ হোসেনকে আজ মঙ্গলবার সকালে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।

রবিবার (২৮ জুন) দুপুর আড়াইটার দিকে হিলির বৈগ্রাম নামক এলাকায় এই ঘটনাটি ঘটে। গ্রেফতার সাজ্জাদ হোসেন ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, ১০ বছর বয়সী এক শিশু স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। খাওয়া-দাওয়াসহ পড়ালেখার বিভিন্ন উপকরণ নেওয়ার জন্য মাদ্রাসা থেকে বাসায় আসা যাওয়া করে। গত রবিবার দুপুরে মাদ্রাসা থেকে শিশুটি বাসায় যাচ্ছিলো। পথে প্রতিবেশী সাজ্জাদ হোসেন সম্পর্কে দাদা তাকে খাবারের প্রলোভন দেখিয়ে তার বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে শিশুটির শরীরে ও যৌনাঙ্গে হাত দেয়, একপর্যায়ে ধর্ষণের চেষ্টা চালিয়ে সে ব্যর্থ হয়। এসময় খাবার না দেওয়ায় শিশুটি ওখান থেকে পুনরায় মাদ্রাসায় ফিরে যায়।

মাদ্রাসা কর্তৃপক্ষ দেরির কারণ জানতে চাইলেও শিশুটি কোন কথা বলতে পারেনি। পরে একই মাদ্রাসাতে পড়া এক শিশু শিক্ষার্থী মাদ্রাসা কর্তৃপক্ষকে ঘটনাটি জানায়। পরবর্তীতে মাদ্রাসা কর্তৃপক্ষ তার পরিবারকে জানায়। এদিকে ঘটনা জানাজানি হলে অভিযুক্ত সাজ্জাদ হোসেন সকালে পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয়রা সাজ্জাদ হোসেনকে আটক করে পুলিশকে খবর দেয়। থানা পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অভিযুক্ত সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram