ঢাকা
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১২
logo
প্রকাশিত : জুন ২৯, ২০২৬

নীলফামারীর জলঢাকায় র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

হাফিজুর রহমান হাফিজ, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে নীলফামারীর জলঢাকা উপজেলায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার দুপুরে জলঢাকা পৌরসভার কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসা প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ হেমায়েত আলম নবেল, সহকারী শিক্ষক ছাখি উদ্দিন, মর্তুজা ইসলাম, তশরিফা বেগম, মোকলেছুর রহমান, সিদ্দিক ফারুকী, আনসারুল হক, সেলিনা বেগম, আব্দুস সাত্তার ও তায়েজ উদ্দিন প্রমুখ।

এসময় অধ্যক্ষ হেমায়েত আলম নবেল বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজই করে না, বরং বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ‘এক শিশু, এক গাছ’ কর্মসূচির মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসা আয়োজনে কর্মসূচিতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram