

হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় ভিটমিন এ প্লাস ক্যাম্পেইন। এতে ৬-১১ মাস বয়সী শিশুদের ১টি করে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মো.খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডা. সৈয়দা মোমেনা হোসেন, জুনিয়র কনসাল্টেন্ট ডা. এন.এস.এম. মমতাজুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মো.নিয়ামুল হক, মেডিকেল অফিসার ডা.খালিদ হাসান নাঈম প্রমুখ।
