ঢাকা
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৫৩
logo
প্রকাশিত : জুন ২১, ২০২৬

প্রভাস-আল্লু-শাহরুখ: সুপারস্টারের লড়াইয়ে এগিয়ে কে

বর্তমানে ‘প্যান-ইন্ডিয়া স্টার’ শব্দটি প্রায়ই শোনা যায়। কিন্তু এর মানে আসলে কী? কিছু অভিনয়শিল্পী বা তার কাজ কোনো একটি ভাষা বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, ভারতের সব জায়গাতেই মান জনপ্রিয়তা পায়। সাধারণভাবে এমন অভিনয়শিল্পীকে ‘প্যান ইন্ডিয়া স্টার’ অর্থাৎ ভারতের নাম্বার ওয়ান স্টার বলা হয়। তাদের সিনেমা শুধু একটি ইন্ডাস্ট্রিতে নয়, পুরো দেশজুড়ে দর্শকের কাছে পৌঁছে যায় এবং ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পায়।

‘প্যান ইন্ডিয়া স্টারের’ কথা উঠলে শুরুতেই আসে প্রভাসের নাম। ‘বাহুবলী’ সিনেমার মাধ্যমে তিনি শুধু রেকর্ডই ভাঙেননি, বরং ভারতীয় সিনেমা মুক্তি ও বিতরণের ধরনও বদলে দিয়েছেন। অনেকেই মনে করেন, আধুনিক প্যান-ইন্ডিয়া সুপারস্টারের ধারণা তিনিই তৈরি করেছেন। এরপর ‘কল্কি ২৮৯৮ এডি’ এবং ‘সালার’-এর মতো বড় বাজেটের সিনেমাতেও তিনি দেশজুড়ে বিশাল ওপেনিং পেয়েছেন।

ভ্যারাইটি ইন্ডিয়া এখন দর্শকদের সামনে প্রশ্ন তুলেছে—আজকের দিনে সত্যিকারের প্যান-ইন্ডিয়া স্টার আসলে কে? এই বিতর্কে তারা একাধিক বড় তারকার নাম সামনে এনেছে।

প্রভাসের পাশাপাশি তালিকায় আছেন আল্লু অর্জুন, যিনি ‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়ে সারা দেশে বড় সাংস্কৃতিক প্রভাব ফেলেন এবং ‘পুষ্পা ২: দ্য রুল’-এ বক্স অফিসে বড় সাফল্য পান। এই তালিকায় আছেন যশও, যিনি ‘কেজিএফ’ সিরিজে রকি ভাই চরিত্রের মাধ্যমে কন্নড় সিনেমাকে বিশ্বমঞ্চে পরিচিত করে তোলেন এবং বিশাল ভক্তগোষ্ঠী তৈরি করেন। তার পরবর্তী সিনেমা ‘টক্সিক’ নিয়ে এখন অনেক প্রত্যাশা।
বলিউড থেকে আছেন শাহরুখ খান। ‘পাঠান’ সিনেমা দক্ষিণ ভারতেও দারুণ সাফল্য পায় এবং ১৩৫.৫ কোটি রুপি আয় করে রেকর্ড গড়ে। এটি দক্ষিণে ১০০ কোটি ক্লাবে পৌঁছানো প্রথম হিন্দি সিনেমাগুলোর একটি।

তালিকায় আরো আছেন রণবীর সিং, যিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের বহুমুখী দক্ষতা প্রমাণ করেছেন এবং ‘ধুরন্ধর’-এর মতো সিনেমায় বড় বক্স অফিস সাফল্যের অংশ হয়েছেন।

সব মিলিয়ে প্যান-ইন্ডিয়া মুকুট এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। শেষ পর্যন্ত দর্শকরাই ঠিক করবেন—কে হবে ভারতের নাম্বার ওয়ান সুপারস্টার।

সূত্র: ভ্যারাইটি ইন্ডিয়া ডটকম

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram