ঢাকা
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৯
logo
প্রকাশিত : জুন ১১, ২০২৬

নেত্রকোনার মদনে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদন্ড ও জরিমানা

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে মোবাইলে কোর্টের মাধ্যমে মোঃ রিপুল মিয়া (৩০) নামে একজন মাদকসেবীকে ২০০ টাকা জরিমানা ও পনের দিনের কারাদণ্ড এবং বাবুল মিয়া (৭০) কে ৬ মাসের কারাদন্ড এবং ৫০০ টাকা অর্থদন্ড করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর পদক্ষেপের অংশ হিসাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মোঃ রিপুল মিয়া (৩০) নামে একজন মাদকসেবীকে ২০০ টাকা জরিমানা ও পনের দিনের কারাদণ্ড এবং বাবুল মিয়া (৭০) কে ৬ মাসের কারাদন্ড এবং ৫০০ টাকা অর্থদন্ড করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম।

ইউএনও নাদির হোসেন শামীম জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর পদক্ষেপ ও অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram