ঢাকা
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩০
logo
প্রকাশিত : জুন ১১, ২০২৬

সুনামগঞ্জে দেবর-ভাবীর পরকীয়া: নগদ টাকা ও স্বর্ণ নিয়ে উধাও, কারাগারে দু’জন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে দেবর-ভাবীর পরকীয়া সম্পর্কের জেরে স্বর্ণ এবং অর্থ চুরি ও আত্মসাতের অভিযোগে এক কুয়েত প্রবাসী যুবক ও তার প্রেমিকা ভাবীকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দোয়ারাবাজার থানা পুলিশ আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করে।

কারাগারে পাঠানো দু’জন হলেন, উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামের শামছুদ্দিনের ছেলে কুয়েত প্রবাসী রিয়াজ উদ্দিন (৩২) এবং একই এলাকার দুলা মিয়ার মেয়ে ও কামরুল হাসানের স্ত্রী, দুই সন্তানের জননী সালেহা বেগম (৩১)।

মামলা সূত্রে জানা যায়, সালেহা বেগম ও তার (চাচাতো) দেবর রিয়াজ উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। এর জেরে গত ২ জুন সালেহা বেগম রিয়াজ উদ্দিনের সঙ্গে স্বামী কামরুল হাসানের বাড়ি থেকে চলে যান। এ সময় তিনি স্বামী কামরুল হাসানের ঘরে তার হেফাজতে থাকা নগদ ৬ লাখ টাকা ও প্রায় ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

এ ঘটনায় গত ৮ জুন কামরুল হাসান বাদী হয়ে স্ত্রী সালেহা বেগম ও চাচাতো ভাই রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে চুরি ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন।

এছাড়া, অভিযুক্ত দু’জনের যোগসাজশে কামরুল হাসানকে কুয়েতে পাঠানোর প্রলোভন দেখিয়ে ৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, আদালতে দায়ের করা দুই মামলার ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। পরে আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram