ঢাকা
২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩০
logo
প্রকাশিত : মে ২৪, ২০২৬

ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক মিসাইল হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সম্ভাব্য হামলার বিষয়ে আগে থেকেই সতর্কতা থাকলেও রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ইউক্রেনের বিমানবাহিনী জানায়, স্থানীয় সময় শনিবার (২৩ মে) রাতে রাশিয়া মধ্য-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর আগে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল।

কিয়েভের সামরিক প্রশাসক তৈমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে দেওয়া বার্তায় বলেন, রাজধানী ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে রয়েছে। তিনি সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানান।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, শহরের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং সেখানে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

রাশিয়ার পক্ষ থেকে এই হামলাকে ইউক্রেনের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাব হিসেবে দেখা হচ্ছে। এর আগে রাশিয়া অধিকৃত লুহানস্ক অঞ্চলের স্টারোব্লিসক শহরের একটি কলেজে ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী।

রুশ রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস জানিয়েছে, ওই হামলায় ১৮ জন শিশু নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে এবং আরও কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে।

তবে ইউক্রেনীয় সেনাবাহিনী কলেজে হামলার অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা কেবল সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তাদের দাবি, ওই এলাকায় একটি রুশ ড্রোন ইউনিটের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন দূরপাল্লার হামলা জোরদার করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে বলা হচ্ছে। চলমান সংঘাতে উভয় পক্ষই একে অপরের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে।

তথ্যসুত্র: সিএনএন

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram