ঢাকা
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৬
logo
প্রকাশিত : মে ১৮, ২০২৬

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ওমর ফারুক, ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টা থেকে প্রায় ২ টা পর্যন্ত উপজেলার থাওইপাড়ার দক্ষিণে ভাঙাব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২ টার দিকে ডাকাতদল আঞ্চলিক মহাসড়কের ওই স্থানে রাস্তার উপর নৌকা ও ভাজা বিক্রেতার পরিত্যক্ত টেবিল দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ৪০ থেকে ৫০টি যানবাহনে গণডাকাতি করে। এ সময় ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে চালক ও যাত্রীদের জিম্মি করে সর্বস্ব লুটে নেয়।

ডাকাতদলের কবলে পড়া সৌদি আরব প্রবাসী উপজেলার জয়নাথপুর গ্রামের আশরাফুল ইসলামের বরাত দিয়ে তার পিতা সাইদুর রহমান বলেন, আমার ছেলে সৌদি আরব থেকে দেশে ফিরে নাটোর থেকে সিএনজিযোগে বাড়ি আসছিল। ওই স্থানে আসার পর ডাকাতরা তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি আইফোন ও একটি মোবাইলফোনসহ নগদ অর্থ ছিনিয়ে নেয়।

বিহারীপুর গ্রামের জাহাঙ্গীরের পুত্র মাইক্রো চালক হাবিবুর রহমান বলেন, আমি ঢাকা থেকে মাইক্রোবাস নিয়ে আসছিলাম। ঘটনাস্থলে পৌঁছার পর আমি বিভিন্ন যানবাহনের লম্বা সারি দেখতে পেয়ে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ি। এক পর্যায়ে ডাকাতরা আমার গাড়ি ঘিরে ফেলে অস্ত্রের ভয় দেখিয়ে আমার প্রায় ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়।

একজন মাইক্রোবাস চালকের অভিযোগ তিনি আক্রান্ত হওয়ার পরপরই ৯৯৯ নম্বরে আত্রাই থানায় ফোন দিলে পুলিশ তাকে জানান এটি আমাদের এরিয়া না। তবে বিষয়টিকে অস্বীকার করেছেন আত্রাই থানার ওসির দায়িত্বে নিয়োজিত এসআই ইফতেখার। তিনি বলেন, আমাদের থানায় ওই সময় ৯৯৯ নম্বরে কোন ফোন আসেনি। বরং ঘটনার পরপরই বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়েছি।

​এদিকে সোমবার সংবাদ পেয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও জেলা ডিবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

​এসআই ইফতেখার আরও জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram