ঢাকা
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১০
logo
প্রকাশিত : মে ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিভিন্ন সীমান্তে ৫৩ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ১৪টি ভারতীয় গরু, ৩৫ বোতল মদ জব্দ করেছে।

৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, আজ সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ১৪টি ভারতীয় গরু ৩৫ বোতল মদ জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ ৭৩ হাজার টাকা। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে।

৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান আরো জানান, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সংকল্পবদ্ধ। এ লক্ষ্যে সীমান্তের দুর্গম এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram