ঢাকা
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩২
logo
প্রকাশিত : মে ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুতে টোল প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুতে (মহানন্দা) টোল প্রত্যাহারের দাবিতে সড়ক ভবন ঘেরাও এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।

আজ সোমবার সকাল নয়টায় চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির ব্যানারে প্রথমে শান্তিপূর্ণভাবে সড়ক ভবন ঘেরাও কর্মসূচি পালন করা হয়। পরে আন্দোলনকারীরা মহানন্দা সেতুর ওপর অবস্থান নিয়ে প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করেন। এ সময় সেতুর উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় পরিবহন শ্রমিক, চালক, মালিক, ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবিসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান অ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ, জেলা ট্রাক টাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ মোস্তাফিজুর রহমান, তরিকুল ইসলাম মোল্লাসহ অন্যরা।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে টোল প্রত্যাহারের দাবি জানানো হলেও প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না। বরং নতুন করে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করায় জনমনে আরও ক্ষোভ তৈরি হয়েছে।

বক্তারা বলেন, আগামী ৩০ মে পর্যন্ত নতুন ইজারা বিজ্ঞপ্তির সময় রয়েছে। এরমধ্যে তা বাতিল এবং টু-হুইলার ও থ্রি-হুইলার যানবাহনের টোল আদায় প্রত্যাহার না করা হলে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়া হবে। একইসঙ্গে দ্রুত টোল প্রত্যাহারের ঘোষণা না এলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। পরে জনভোগান্তির কথা বিবেচনা করে আধাঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলকারীরা।

আন্দোলনকারীরা জানান, টোল প্রত্যাহারের দাবিতে তারা দীর্ঘদিন ধরে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে আসছেন। এর আগে স্মারকলিপি প্রদান, মানববন্ধন, ডিসি অফিস ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকের এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram