ঢাকা
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪১
logo
প্রকাশিত : মে ১৭, ২০২৬

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম তথা সিন্ডিকেট সদস্য হিসেবে ৫১, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজুকে মনোনয়ন প্রদান করা হয়েছে। জাতীয় সংসদের স্পীকারের পক্ষ থেকে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। ​বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে রোববার (১৭ মে) প্রকাশিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ এর ধারা ১৮(১)(ঙ) মোতাবেক জাতীয় সংসদের স্পীকার এই মনোনয়ন প্রদান করেছেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত এই আদেশটি ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকল দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করেছেন।

​নওগাঁ জেলায় উচ্চশিক্ষার আলো ছড়াতে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবকাঠামো, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে সিন্ডিকেট কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এমন একটি উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী ফোরামে নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজুর অন্তর্ভুক্তি এই অঞ্চলের শিক্ষা বিস্তারে এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

​এদিকে মো. রেজাউল ইসলাম রেজু এমপি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় আত্রাই ও রাণীনগর উপজেলার সর্বস্তরের জনগণের মাঝে আনন্দ ও উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শিক্ষক সমাজ এই সিদ্ধান্তের জন্য স্পীকার ও প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

​স্থানীয় সচেতন মহলের মতে, একজন শিক্ষা-অনুরোগী জনপ্রতিনিধি হিসেবে মো. রেজাউল ইসলাম রেজু এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে পারবেন। তাঁর এই নতুন দায়িত্ব প্রাপ্তি নওগাঁ বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে বলে সকলের প্রত্যাশা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram