ঢাকা
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৪
logo
প্রকাশিত : মে ১৭, ২০২৬

‎জয়পুরহাট পৌরসভায় আরইউটিডিপি’র দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: ‎জয়পুরহাট সদর পৌরসভার আধুনিকায়ন ও উন্নয়নে রিজিলিয়েন্ট আরবান এ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় পৌরসভার মিলনায়তনে আয়োজিত কর্মশালার দিনব্যপী বিনিয়োগ পরিকল্পনা, পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ও সিআরএপি শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন পৌর প্রশাসক উত্তম কুমার রায়। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জয়পুরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা একেএম তোফাজ্জল হোসেন।

‎এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য জয়পুরহাট পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, প্রকল্পের এএমই ইঞ্জিনিয়ার ফজলে রাব্বী, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান।

আরইউটিডিপি প্রকল্পের নগর পরিকল্পনাবিদ মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় উক্ত প্রকল্পের বাস্তবায়নে করণীয় বিষয় নিয়ে আলোচনায় ছিলেন সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোঃ জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ মোঃ আল আমিন, আর্কিটেক্টস আজমিরা আক্তার, আর্কিটেক্টস ফারহানা ইসলাম, জেলা বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, টিএলসিসি'র সদস্য ফ্লাইট সার্জন (অব:) আব্দুল কাইয়ুম, পৌর কর্মচারী সংসদের সভাপতি আব্দুল করিম প্রমুখ।

এছাড়াও দিনব্যাপী কর্মশালায় টিএলসিসির সদস্যগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram