ঢাকা
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:১২
logo
প্রকাশিত : মে ১৭, ২০২৬

মধুখালীতে স্বামীর বিরুদ্ধে পাটক্ষেতে রাতভর নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলায় নববধূকে পাট ক্ষেতে নিয়ে রাতভর নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে মধুখালী সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার নওপাড় ইউনিয়নের কুড়ানিয়ারচর গ্রামে। অভিযুক্ত প্রান্ত শেখ (২২) কুড়ানিয়ারচর গ্রামের মুজিবর শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্পিগঞ্জ ইউনিয়নের রশিদ শেখের মেয়ে রোকেয়া বেগমের (২৬) সঙ্গে গাজীপুরে পরিচয় হয় প্রান্ত শেখের। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং প্রায় দেড় মাস আগে পারিবারিক ভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

ভুক্তভোগী রোকেয়া বেগম অভিযোগ করে বলেন, ১৫ মে ২০২৬ শুক্রবার রাতে স্বামী প্রান্ত শেখ তাকে গাজীপুর থেকে বাড়িতে নেওয়ার কথা বলে মধুখালীতে নিয়ে আসে। পরে রাত আনুমানিক ২টার দিকে মধুখালী রেলগেট এলাকায় বাস থেকে নামার পর তাকে কুড়ানিয়ারচর এলাকার একটি পাটক্ষেতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে রাতভর শারীরিক নির্যাতন করা হয় বলে তার দাবী।

তিনি আরও জানান, এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে কামড়ে জখম করা হয় এবং চোখ উপড়ে ফেলার চেষ্টাও করা হয়। প্রাণে বাঁচাতে রোকেয়া সেখান থেকে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরদিন শনিবার ১৬ মে সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে গ্রাম পুলিশকে খবর দেন। পরে তাকে নওপাড়া ইউনিয়ন পরিষদে নেওয়া হয় এবং সেখানেই সে ঘটনার বিস্তারিত বর্ণনা করেন। পুলিশ তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাঃ অন্তরা রায় চৈতি বলেন, রোকেয়া নামের একজন গৃহবধূ শনিবার বেলা ১১টায় হাসপাতালে ভর্তি হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে মধুখালী থানার উপপরিদর্শক তন্ময় কুমার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। ভিকটিম একটি অভিযোগ দিয়েছেন। প্রয়োজনীয় কাগজপত্র এনআইডিসহ ডকুমেন্টস আনলে মামলা হবে।

মধুখালী থানা অফিসার ইনচার্জ শুকদেব রায় বলেন, এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে একটি নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তপূর্বক দ্রুত আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram