ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:০১
logo
প্রকাশিত : মে ৩১, ২০২৬

মাদক নির্মূলে মুক্তিযোদ্ধাদের আর একটি যুদ্ধে অংশগ্রহণের আহবান আইনমন্ত্রীর

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: মাদকের ভয়াল থাবা থেকে দেশের তরুণ ও যুব সমাজকে বাঁচাতে আর একটি যুদ্ধে অংশগ্রহণে মুক্তিযোদ্ধাদের আহবান জানালেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে জেলা মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বীর মুক্তিযোদ্ধাদের এ আহবান জানান। জেলার প্রতিটি ইউনিয়নের গ্রাম ও পাড়া মহল্লায় মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে মাদক নির্মূল কমিটি গঠনের প্রস্তাব করেন।

শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কতৃক আয়োজিত জেলা সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল মজিদ মাস্টার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেন, জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ও শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান।

সমাবেশে জেলার ৬টি উপজেলা থেকে কয়েকশত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা ফরিদ রেজার স্বাগত বক্তব্যের পর জেলার সবগুলো উপজেলার আহবায়কবৃন্দ তাদের সমস্যার কথা তুলে ধরেন। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবির বিষয়ে আইনমন্ত্রীর পাশাপাশি জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, পুলিশ সুপার তাদের দায়িত্বের মধ্য থেকে যা যা করার তারা সবটুকু করার আশ্বাস দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram