

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক লাভাঙ্গা গ্রামের দুই চাচাতো ভাই পদ্মা নদীতে ডুবে মারা গেছে। নিহতরা হলো সাফি ও জুনাঈদ।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার (৩১ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে তারা পদ্মা নদীর বহালাবাড়ী ঘাট এলাকায় গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীর গভীর পানিতে তলিয়ে গেলে তারা নিখোঁজ হয়।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করলে একজনকে সাথে সাথে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অন্য একজনকে দেড়ঘন্টা পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
