

বিশেষ প্রতিনিধি (জাহেদুল জাহিদ): জনগণের কল্যাণে কাজ করাই যার মূল লক্ষ্য, তিনি সমালোচনায় থেমে থাকেন না। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঠিক তেমনই একজন রাজনীতিক, যিনি নীরবে-নিভৃতে মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়নের ধারাকে এগিয়ে নিচ্ছেন নিরলসভাবে।
কখনো বন্যাকবলিত মানুষের পাশে, কখনো অসহায় ও প্রতিবন্ধী মানুষের মুখে হাসি ফোটাতে হুইলচেয়ার বিতরণে, আবার কখনো কৃষকের ক্ষতিগ্রস্ত জমিতে গিয়ে সরেজমিন খোঁজখবর নিতে দেখা যায় তাকে। মাঠকেন্দ্রিক রাজনীতির কারণেই সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার জায়গা তৈরি করেছেন তিনি।

সম্প্রতি বিভিন্ন এলাকায় দুর্যোগ পরিস্থিতিতে গভীর রাত পর্যন্ত প্রশাসন, সেনাবাহিনী ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে জলাবদ্ধতা নিরেশনে কার্যক্রম তদারকি করতে দেখা গেছে প্রতিমন্ত্রীকে।
শুধু দাপ্তরিক নির্দেশনা নয়, বরং নিজে উপস্থিত থেকে মানুষের কষ্ট লাঘবে কাজ করায় স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।
অন্যদিকে, বিশেষ চাহিদাসম্পন্ন ও অসহায় মানুষের জন্য হুইলচেয়ার বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “রাষ্ট্রের উন্নয়ন তখনই অর্থবহ হবে, যখন সমাজের পিছিয়ে পড়া মানুষও সম্মানের সঙ্গে বাঁচতে পারবে।” তাঁর এই মানবিক উদ্যোগে উপকৃত পরিবারগুলোর মুখে ফুটেছে স্বস্তির হাসি।

কৃষকবান্ধব নানা উদ্যোগের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত কৃষিজমি পরিদর্শন করে কৃষকদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেছেন তিনি।
মাঠপর্যায়ে বাস্তব পরিস্থিতি জেনে দ্রুত সহায়তার আশ্বাসও দেন প্রতিমন্ত্রী।
স্থানীয় কৃষকদের ভাষ্য, “অনেকে শুধু আশ্বাস দেন, কিন্তু মীর শাহে আলম মাঠে এসে বাস্তবতা দেখেন এবং সমাধানের চেষ্টা করেন।”
রাজনৈতিক অঙ্গনে নানা সমালোচনা থাকলেও উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ড দিয়েই তার জবাব দিচ্ছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সাধারণ মানুষের বিশ্বাস— এমন জনবান্ধব ও কর্মমুখী নেতৃত্ব অব্যাহত থাকলে স্থানীয় সরকার ব্যবস্থায় আরও ইতিবাচক পরিবর্তন আসবে এবং উন্নয়নের সুফল পৌঁছে যাবে তৃণমূল পর্যন্ত।

