ঢাকা
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০৯
logo
প্রকাশিত : মে ১১, ২০২৬

দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রীত্ব ছেড়ে দেব

ভারতের পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলা বন্ধে সরকার অনুরোধ করবে। এছাড়া বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সুযোগ দেওয়া হবে না, সাম্প্রদায়িক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রীত্ব ছেড়ে দেব বলে মন্তব্য করেছে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সোমবার (১১ মে) সচিবালয়ে বিএসআরএফ এর বৈঠকে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, ভারত একটি বিশাল দেশ। তারা গনতন্ত্রকে লালন করেন, এজন্য তাদের শ্রদ্ধা করি। মন থেকে তাদেরকে আরও শ্রদ্ধা জানাবো, যদি ওই দেশের সংখ্যালঘুদের আপন করে নিয়ে নিরাপত্তা দেয় এবং উনাদের জনগণের একটা অংশ হিসেবে মনে করে অধিকার রক্ষা করে।

তিনি আরও বলেন, ভারতে ঘটছে বলে বাংলাদেশে এমন ঘটতে দেওয়া যাবে না। প্রয়োজনবোধে মন্ত্রীত্ব ছেড়ে দেবো তবে এখানে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার, অবিচার, জুলুম সহ্য করবোনা।

এদিকে বিরোধী দল প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, ভালো বিরোধী দল আল্লাহর রহমত। কিন্তু বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনার বদলে বিব্রত করার চেষ্টা করছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram