

সারাদেশে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অযথা হয়রানি, মিথ্যা অভিযোগ, গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ মে সোমবার, রংপুর মহানগর (ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্ন্টেটিভ এসোসিয়েশন) ফারিয়া'র আয়োজনে রংপুর মেডিকেল মোড়ে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় সহস্রাধিক প্রতিনিধিদের এই বিশাল মানববন্ধনে রংপুর শহরে কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির রিজিওন হেড, ম্যানেজার ও মেডিকেল রিপ্রেজেনটেটিভরা উপস্থিত ছিলেন।
রংপুর মহানগর ফারিয়া'র সভাপতি আরাফাত হোসেন তৌফিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাসান চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফারিয়া'র স্হায়ী পরিষদ সদস্য মোঃ আরিফুজ্জামান আরিফ। আরো বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ফোরামের প্রতিনিধি মাহাবুব হোসেন, ম্যানেজার ফোরামের পক্ষে খলিলুর রহমান, আসলাম মিয়া, নুর হাবিব প্রমুখ। ফারিয়ার পক্ষে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, সাবেক সভাপতি সাঈদুজ্জামান সাজু, আব্দুর রশিদ, আলমগীর হোসেন, উম্মে পাপড়ি, মর্জিনা, মাকসুদা রুমা, রাহেল, শিশির, আবু সায়েম, মিনহাজ, এলাহি বক্স প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আরিফুজ্জামান বলেন, বেসরকারি খাত হিসেবে ওষুধ কোম্পানিগুলো এদেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। করোনাকালীন দেশের সংকটময় মুহূর্তেও মেডিকেল রিপ্রেজেনটেটিভরা ফিল্ড ফোর্স হিসেবে সরাসরি কাজ করেছে। এই সেক্টরে প্রায় ৩ লক্ষ মানুষ কাজ করে, সবাই গ্র্যাজুয়েট ডিগ্রিধারী। সরকারি হসপিটাল ও প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সুনির্দিষ্ট ভিজিটিং সময় দেওয়া আছে। সেই নিয়মের বাইরে কেউ কাজ করেনা। সত্যিকারের দালালদের গ্রেফতার ও শাস্তির আওতায় আনুক, এটা আমাদের সকলের চাওয়া। আজ দুঃখজনক হলেও সত্যি যে, মেডিকেল রিপ্রেজেনটেটিভদের দালাল ট্যাগ দেওয়া হচ্ছে। এরফলে দালাল শ্রেণী রেহাই পাচ্ছে। মিডিয়ার ভাইদের উচিত, সাধারণ মানুষকে এই ভোগান্তির কবল থেকে রক্ষা করতে এবং দালাল উচ্ছেদে সঠিক সংবাদ প্রচারের মাধ্যমে প্রশাসনকে সহযোগিতা করা।
আগামীদিনের পরিকল্পনার ক্ষেত্রে তিনি বলেন, বাংলাদেশ বিনির্মানে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী, মেডিকেল রিপ্রেজেনটেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে অযথা হয়রানী, অশোভন আচরণ ও নিরাপদ কর্মপরিবেশের জন্য আজকের এই মানববন্ধন। কেন্দ্রীয় ফারিয়ার স্হায়ী কমিটির সদস্য ও অন্যতম এই নীতিনির্ধারক বলেন, মানববন্ধনের মাধ্যমে সকল সমস্যার সমাধান চাই নতুবা আগামীতে শুধু মানববন্ধন নয়, কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি আমরা দিতে বাধ্য হবো

