ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:১৯
logo
প্রকাশিত : এপ্রিল ২২, ২০২৬

মা হচ্ছেন অভিনেত্রী পূজা

মা হতে যাচ্ছেন টালিউড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই দ্বিতীয়বারের মতো গর্ভবতী হওয়ার খবর জানিয়েছেন তিনি।

সম্প্রতি ইউটিউবে প্রকাশিত এক ভ্লগে স্বামী কুণাল ভার্মার সঙ্গে এই সুখবর শেয়ার করেন পূজা। ভিডিওতে তিনি প্রেগন্যান্সি টেস্ট কিট দেখিয়ে বিষয়টি নিশ্চিত করেন।

ভিডিওতে দম্পতি আরও জানান, প্রথম সন্তানের পর দ্বিতীয় সন্তানের আগমনে পরিবারে যে বাস্তব চ্যালেঞ্জ তৈরি হয়, তা নিয়েও তারা খোলামেলা আলোচনা করেছেন।

প্রায় এক দশকের সম্পর্কের পর ২০২০ সালে আইনি বিয়ে করেন পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা। একই বছরের অক্টোবর মাসে তাদের প্রথম সন্তান কৃষভের জন্ম হয়।

বিয়ের চার বছর পর এবার দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন এই তারকা দম্পতি। বর্তমানে নতুন অতিথিকে ঘিরে তারা প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

অভিনয় জীবনে পূজা বন্দ্যোপাধ্যায় দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’ সিনেমায় কাজ করে জনপ্রিয়তা পান। এছাড়া ‘রকি’, ‘হইচই আনলিমিটেড’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ওয়েব সিরিজ ‘পাপ’ ও ‘ক্যাবারে’-তেও তাকে দেখা গেছে।

টেলিভিশনে হিন্দি ধারাবাহিক ‘কাহানি হামারে মহাভারত কি’ ও ‘তুঝ সাং প্রীত লাগাই সাজনা’-তে অভিনয় করে তিনি পরিচিতি পান। পাশাপাশি ‘বাংলা ড্যান্স বাংলা ড্যান্স’-এ বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram