ঢাকা
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৩৩
logo
প্রকাশিত : এপ্রিল ২০, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের সরকারি কর্মসূচির আদলে কার্ড তৈরী ও টাকার বিনিময়ে বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সরকারি কর্মসূচির আদলে ব্যক্তিগতভাগে তৈরীকৃত কার্ড অর্থের বিনিময়ে বিতরণ ও সেই কার্ডের মাধ্যমে চালসহ বিভিন্ন সামগ্রী বিক্রির অভিযোগ উঠেছে জেসমিন খাতুন নামে এক নারীর বিরুদ্ধে। ওই নারী মাসকুরা ট্রেডার্স নামে তার প্রতিষ্ঠানের মাধ্যমে এ কার্ড বিতরণ করেছেন, যা সরকারি বিভিন্ন কর্মসূচির কার্ডের আদলে তৈরী করা।

বিষয়টি তদন্তের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন চাঁপাইনবাবগঞ্জের ধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ।

সোমবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, চালসহ বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলে তার ইউনিয়নসহ আসপাশের বিভিন্ন ইউনিয়নে সরকারি বিভিন্ন কর্মসূচির আদলে তৈরীকৃত কার্ড ৪-৫ হাজার টাকার বিনিময়ে বিতরণ করছেন জেসমিন খাতুন। প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষের কাছে কার্ড বিতরণের মাধ্যমে মোটা অংকের টাকা উত্তোলন করেছেন এ নারী। জেলায় ইতোমধ্যেই একাধিক এনজিও মানুষের সাথে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে, পথে বসেছেন অনেকে। তাই বিষয়টি তদন্তের জন্য জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। আশা করি বিষয়টি জেলা প্রশাসকসহ কর্তৃপক্ষ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

চাঁপাইনবাবগঞ্জের ধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, চেয়ারম্যান হিসেবে আমি বিষয়টি উপজেলা ও জেলা প্রশাসনকে জানিয়েছি, আমার বক্তব্য পরিষ্কার, যদি অবৈধ হয় তাহলে প্রশাসন ব্যবস্থা নিবেন, আর যদি বৈধ হয় তাহলে সরকারের অনুমতি নিয়ে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে।

এ বিষয়ে জেসমিন খাতুন, এটা তার বিজনেস উল্লেখ করলেও, বিস্তারিত কিছুই বলতে রাজি হননি। শুধু বলেন, তিনি মিল মালিকদের কাছে কম দামে চাল কিনে সাধারণ মানুষের কাছে বিক্রি করেন।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করছে জেলা প্রশাসন গঠিত তদন্ত দল। তদন্ত শেষেই বোঝা যাবে প্রতিষ্ঠানটি কোন মডেলে ব্যবসা পরিচালনা করছেন, সেটি বৈধ নাকি অবৈধ। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram