

২০২৫ সালের ডিসেম্বর থেকেই বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রা প্রায় সময় বেশিই থেকেছে। চলতি মাসে শহরটিতে দূষণের মাত্রা ওঠানামা করছে। বিশ্বে দূষিত শহরের তালিকায় ৮ম অবস্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা। শহরটির বায়ুমান ১২২, যা অস্বাস্থ্যকর।
গত শনিবার ২৩তম অবস্থানে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ৯২। এই স্কোর মোটামুটি ভালো হিসেবে বিবেচিত হয়। অপরদিকে তালিকার শীর্ষে থাকার ভারতের দিল্লির স্কোর ৪৫৪, যা ওই শহরের বাসিন্দাদের জন্য ঝুঁকিপূর্ণ।
রবিবার (১৯ এপ্রিল) বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
এছাড়া ভারতের আরেকটি শহর কলকাতা ১০২ স্কোর নিয়ে ১৮তম অবস্থানে রয়েছে। এই শহরের বাতাসে দূষণের মাত্রা কিছুটা কম থাকলেও সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। আর ২৩তম অবস্থানে থাকা ভারতের মুম্বাইরে স্কোর ৯১, যা শহরটির বাসিন্দাদের জন্য মোটামুটি ভালো।
এদিকে তালিকার শীর্ষ ১০-এ রয়েছে চীনের চারটি শহর।
পঞ্চম অবস্থানে থাকা চীনের চেংডুর স্কোর ১৫৬, সপ্তম অবস্থানে থাকা সেনজেনের স্কোর ১৫২, নবম অবস্থানে থাকা হাংজুর স্কোর ১২৪, দশম অবস্থানে থাকা গুয়াংজুর স্কোর ১২৪। দেশটির প্রথম দুটি শহরের বায়ুমানের স্কোর অস্বাস্থ্যকর আর পরের দুটি শহরের বাতাসে দূষণের মাত্রা কম হলেও সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
এ ছাড়া, ১৯১ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই, ১৭৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, ১৫২ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে হং কং। শহরগুলোর বায়ুমানের স্কোর অস্বাস্থ্যকর।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়।
৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

