ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৫৮
logo
প্রকাশিত : এপ্রিল ১৯, ২০২৬

দুই দশক পর কাল পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

দুই দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হওয়ার পর আগামীকাল সোমবার (২০ এপ্রিল) নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তিনি। সফরকালে বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশনে হিসেবে ঘোষণা করবেন। এছাড়াও আরও বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচি থাকবে।

জানা গেছে, ৬৬ বছর ধরে অশীতিপর বৃদ্ধ আবদুস সাত্তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটা দেখাশোনা করেন। জীবদ্দশায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কখনও কিশোর, আবার কখনও তরুণ তারেক রহমানকে দেখেছেন তিনি। এবার সেই তারেক রহমানকে দেখবেন প্রধানমন্ত্রী হিসেবে।

৮০ বছরের এক জীবনে একই পরিবারের তিন সদস্যকে রাষ্ট্রপ্রধান হিসেবে দেখার আনন্দ, ভাষায় প্রকাশ করা কঠিন হয়ে পড়েছে, বৃদ্ধ আব্দুস সাত্তারের। তিনি বলেন, প্রধানমন্ত্রী এখানে আসবেন, খুব আনন্দ লাগছে। দেশ যাতে ভালো চলুক, এটাই চাওয়া থাকবে।

এর আগে, ২০০৬ সালে মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন পৈতৃক ভিটা বগুড়া গাবতলী উপজেলার বাগবাড়ি গিয়েছিলেন, তারেক রহমান। সেই পৈতৃক ভিটায় ২০ বছর পর ফিরছেন, প্রধানমন্ত্রী হয়ে।

এদিকে, প্রধানমন্ত্রীর আসার খবরে গাবতলীর মানুষের মনজুড়ে যেন ঈদের খুশি। স্থানীয়রা একজন বলেন, একনজর প্রধানমন্ত্রীকে দেখতে পাবো, এটাই সবচেয়ে বড় পাওয়া। আর কোন পাওয়ার কিছু নেই।

তবে প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে চাওয়ার কিছু না থাকলেও; অনেকের প্রত্যাশা, গত দুই দশক বঞ্চিত থাকা এলাকাকে নিয়ে যাবেন, দেশের উন্নয়নের মূল স্রোতে।

সোমবার ঢাকা থেকে বগুড়ায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই দেড়শ বছর বয়সী বগুড়া পৌরসভাকে, সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করবেন। একদিনের সফরের শেষ দিকে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি।

বগুড়া-৬ আসনের এমপি রেজাউল করিম বাদশা বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা, দেশের সর্ববৃহৎ পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে উদ্বোধন করবেন। এছাড়াও প্রেসক্লাব উদ্বোধন ও বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ পুনর্নির্মাণ করবেন।

এছাড়াও বগুড়া আদালত প্রাঙ্গণ থেকে দেশের ১৫টি জেলায় একযোগে ই-বেইলবন্ড (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও বাগবাড়িতে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram