

পরিচালনা - জাফর ইকবালের চিত্রনাট্যে এ্যানিমেল লাভারদের নিয়ে নির্মিত নাটক অধিকার আসছে খুব শীঘ্রই । যেখানে একটি পোষা বিড়ালকে কেন্দ্র করেই সমস্ত গল্পটি। আমাদের সমাজের বিড়াল প্রেমিকের এবং গৃহপালিত বিড়াল ও কুকুরদের যে পরিমাণ বৈষম্য ও অত্যাচার সহ্য করতে হয়। সে জিনিস গুলো তুলে ধরা হয়েছে এই গল্পে।
এটা মূলত এ্যানিমেল লাভারদের গল্প । এখানে ধিক্কার দেওয়া হয়েছে এ্যানিমেল কিলারদের। একটা বিড়ালের প্রতি ভালোবাসাকে কেন্দ্র করে কিভাবে একটা মেয়ে অত্যাচারিত হয় এবং শেষে ভালোবাসার জয় হয় সে বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জান্নাত জাহান মাওয়া, শাহনিম সাঈফ রুহান, আনোয়ার শাহী, ইমরান হাসু, অনুভব মাহবুব, জয়িতা প্রিয়ন্তী, আবু বক্করসহ আরো অনেকে।

