ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:২০
logo
প্রকাশিত : এপ্রিল ১৮, ২০২৬

গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চার দিনব্যাপী '৯ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬' এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ শেষে সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে এ ধরণের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়ারসহ ৮১৫ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে জাদিদ একরাম ইখওয়ান - উইনার, মো. সাকিব রহমান - রানার আপ এবং মিসেস মিয়ংহি কিম - লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

অনুষ্ঠানে গলফ টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়ারবৃন্দ ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, উর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, স্পন্সর প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram