ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:২০
logo
প্রকাশিত : এপ্রিল ১৮, ২০২৬

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন প্রসঙ্গে মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসা এই অনুরোধটি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, ‘চলমান বিচার প্রক্রিয়া ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই আবেদনটি বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। এই ইস্যুতে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আমরা গঠনমূলকভাবে সম্পৃক্ত থাকাটা অব্যাহত রাখব।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিবিড়ভাবে ভারত পর্যবেক্ষণ করছে এবং ইস্যুতে আমি বলতে চাই; বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ভারত সফর করেছেন এবং ওই সফরকালে তার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের সারসংক্ষেপ আমরা এরইমধ্যেই প্রকাশ করেছি।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমি বিশেষভাবে জোর দিয়ে বলতে চাই, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে ভারতের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন। সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক কাঠামোর মাধ্যমে অংশীদারত্বকে আরও গভীর করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা খতিয়ে দেখতে উভয় পক্ষই সম্মত হয়েছে। শিগগিরই এ বিষয়ে পরবর্তী সরকারি বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram