ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:০৫
logo
প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২৬

শ্রীবরদীতে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া এবং আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভায়াডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ। এসময় তিনি সর্বদা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বকচর কন্টিপাড়া দারুস সালাম দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফ আলীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ, বাঙলি ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল হক নয়ন, প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram