

ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশনের পিলারে আটকে গেছে বৈশাখী শোভাযাত্রার চারটি মোটিফ। এর মধ্যে তিনটি পার হতে পারলেও টেপা ঘোড়া পার হতে পারেনি। এ সময় সেখান থেকেই ইউটার্ন নেওয়া হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেলস্টেশন পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
এর মধ্যে মোরগ, শান্তির পায়রা এবং বেহালার ওপরের অংশ মেট্রো রেলের স্থাপনায় আটকে যায়। পরে কৌশলে সেগুলো পার করে নেওয়া হয়। এরপর হাতি পার হলেও টেপা ঘোড়া পার হতে পারেনি।

