ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৫৮
logo
প্রকাশিত : এপ্রিল ৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সাফ অনূর্ধ্ব-২০ জয়ী ফুটবলার ইউসুফ আলীকে সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মালদ্বীপে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অন্যতম সদস্য ইউসুফ আলীকে গণসংবর্ধনা দিয়েছে গোমস্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থা।

বুধবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুরে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার এনামুল হক, বাফুফের অনূর্ধ্ব-১৯ দলের কোচ আব্দুর রাজ্জাক, গোমস্তাপুর থানার ওসি নুরে আলম, সংবর্ধিত ফুটবলার ইউসুফ আলীর বাবা গোলাম মূর্তজা, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক আতিকুর রহমানসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ। এর আগে রহনপুর পৌরসভার পক্ষ থেকে মোটর শোভাযাত্রা নিয়ে পৌর এলাকা প্রদক্ষিণ করা হয়।

প্রসঙ্গত, সাফ জয়ের পর সোমবার বিকেলে বিমানযোগে রাজশাহী এসে পৌঁছায় ইউসুফ। সেখানে তাঁকে স্বাগত জানান তার বন্ধু ও পরিবারের লোকজন। রাতে সে তার জন্মস্থান রহনপুর পৌর এলাকার কলেজ পাড়ায় এসে পৌঁছায়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram