ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:০৮
logo
প্রকাশিত : মার্চ ৯, ২০২৬

নওগাঁর ধামইরহাটে ৯টি মামলার পলাতক আসামি গ্রেফতার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় ৯টি মামলার পলাতক আসামি মো. মোজাফ্ফর রহমান (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান।

এর আগে গত রবিবার রাজধানীর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার চকযদু উত্তরপাড়া এলাকার আবদুল মান্নানের ছেলে।

ওসি মোখলেছুর রহমান জানান, আসামি মোজাফ্ফর রহমান এর বিরুদ্ধে ৯টি সিআর মামলা রয়েছে। সে দীর্ঘদিন থেকে পলাতক আসামি অবস্থায় বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। আদালতের নিদের্শে তাকে ধামইরহাট থানা পুলিশের একটি চৌকস টিম ঢাকার নারায়ণগঞ্জ জেলা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সোমবার তাকে নওগাঁ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram