ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১৩
logo
প্রকাশিত : মার্চ ৬, ২০২৬

উল্লাপাড়ায় ঘোল তৈরির দুধে ফরমালিন পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

সঞ্জীব সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বৃহস্পতিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী সলপ ঘোল ঘর এন্ড সাদেক খান দই ঘরে সিরাজগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ।

এ সময় ঘোল ও দধি তৈরির জন্য পাইকারদের আনা দুধে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশ ও পানি পাওয়ায় সলপ ঘোল ঘর ও দধি ভাণ্ডারের মালিক মো: আব্দুল মালেক এবং মো: আব্দুল খালেককে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ ঘটনা নিয়ে বির্তকে জড়িত হওয়ায় সাংবাদিক আবুল কালাম আজাদকে লাঞ্ছিত করা হয়। এ ব্যাপারে কালাম জানান, ভ্রাম্যমাণ আদালত ঘোল তৈরির জন্য সংরক্ষিত দুধ পরীক্ষা করে তাতে পানির পরিমাণ ৪৩-৫০ শতাংশ এবং ফ্যাটের পরিমাণ ৯.৭ শতাংশ পেয়ে জরিমানা আদায় করেন। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করলে সন্ধ্যার পরে তার (মালেক-খালেক) এর দুই ভাগিনা ও দুলাভাই আমার গ্রামের বাজারে মারপিট করে আমাকে লাঞ্ছিত করে। তিনি আরও জানান, লাঞ্ছিতের ঘটনায় সাংবাদিক আজাদ থানায় ৫ জনকে আসামি করে শুক্রবার সকালে মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে কারখানার মালিক আব্দুল মালেক জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপের ঘোল একটি শতবর্ষী ঐতিহ্যবাহী পানীয়। যার চাহিদা রমজান মাসে কয়েক গুণ বেড়ে যায়। তিনি আরও জানান, আমার দোকানে সাংবাদিককে লাঞ্ছিত করার কোন ঘটনা ঘটেনি। সাংবাদিক তার গ্রামের বাড়িতে আমার স্বজনদের সাথে বিতর্কে জড়িয়ে পড়লে হাতিহাতির ঘটনা ঘটেছে বলে জেনেছি। ওটা একটি পৃথক ঘটনা।

উল্লাপাড়া মডেল থানার তদন্ত ওসি রূপ কর জানান, সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় শুক্রবার সকালে থানায় মামলা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram