ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:২৭
logo
প্রকাশিত : মার্চ ৫, ২০২৬

বগুড়ায় নির্জন সড়কে যাত্রীবেশে ইজিবাইক ছিনতাই

শেরপুর (‎বগুড়া) প্রতিনিধি: ‎বগুড়ার শেরপুরে যাত্রীবেশে এক চালককে অচেতন করে তার ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (৪ মার্চ) বিকাল আনুমানিক ৫ নাগাদ উপজেলার গোপালপুর এলাকার একটি ফাঁকা সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইজিবাইক চালক মো. আব্দুল ওহাব রুবেল (৩৫) উপজেলার কুসুম্বি ইউনিয়নের দারুগ্রামের মো. সামসুল আলমের ছেলে। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুস্থ হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রুবেল প্রায় তিন বছর ধরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। বুধবার বিকেল ৫টার দিকে শেরপুর বাসস্ট্যান্ডের ফলপট্টি এলাকা থেকে অজ্ঞাতনামা তিন ব্যক্তি গোপালপুর যাওয়ার কথা বলে তার ইজিবাইকটি ভাড়া নেন। গোপালপুর এলাকার একটি নির্জন সড়কে পৌঁছালে যাত্রীবেশী ছিনতাইকারীরা পেছন থেকে রুবেলের ঘাড় ও মাথায় আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে সুযোগ বুঝে ছিনতাইকারীরা প্রায় এক লাখ টাকা মূল্যের ইজিবাইকটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। কিছুক্ষণ পর ওই পথে যাওয়া অন্য এক ইজিবাইক চালক রুবেলকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram