ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৪৪
logo
প্রকাশিত : মার্চ ১, ২০২৬

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন: পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার অত্যন্ত পরিচিত মুখ অভিনেত্রী পায়েল দে। কখনও ‘মা’, কখনও ‘বেহুলা’ বা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’— তার অভিনয় বারবার মুগ্ধ করেছে দর্শকদের। তবে দীর্ঘ দুই দশকের অভিনয় জীবনে এসে এবার ব্যক্তিগত আক্রমণ ও গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। সম্প্রতি তার বিবাহবিচ্ছেদ নিয়ে স্টুডিওপাড়ায় ওঠা জল্পনার কড়া জবাব দিলেন তিনি।

আগামী এপ্রিলেই অভিনয় জীবনের ২০ বছর পূর্ণ করতে চলেছেন পায়েল। দীর্ঘ এই যাত্রাপথে তিনি স্পষ্ট করে দিলেন যে, পেশাদার জীবন আর ব্যক্তিগত জীবনকে গুলিয়ে ফেলা তার পছন্দ নয়। পায়েল বলেন, ‘আগে আমার কাজ আর চরিত্র নিয়ে আলোচনা হতো। এখন কেন পরিবার বা সন্তান নিয়ে চর্চা হবে? আমি আমার পরিবার নিয়ে ভালো আছি, সেটা বাইরে প্রকাশ করার প্রয়োজন মনে করি না।

’দীর্ঘ কর্মজীবনে ইন্ডাস্ট্রিতে বন্ধুর সংখ্যা যে অত্যন্ত কম, তা অকপটে স্বীকার করেছেন অভিনেত্রী। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে যখন চর্চা তুঙ্গে, তখন কাছের মানুষদের আসল রূপ চিনেছেন তিনি। পায়েলের কথায়, ‘যাদের আমি ‘বন্ধু’ ভাবতাম, দেখলাম তারাই আমার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা করছেন। করোনা পরিস্থিতি আমাকে মানুষ চিনতে শিখিয়েছে।

স্বামী দ্বৈপায়ন দাস (গোগোল) ও তার রসায়ন নিয়ে চর্চাকারীদের উদ্দেশ্যে পায়েল জানান, তারা দুজনে ব্যক্তিগত জীবনে স্বামী-স্ত্রী হলেও পেশাদার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা মানুষ। এই দুই সত্তাকে এক করে দেখাটা বোকামি বলেই মনে করেন তিনি।

বর্তমানে নির্ঝর মিত্রের ওয়েব সিরিজ় ‘ক্যুইনস’-এর শুটিংয়ে ব্যস্ত পায়েল। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অতিথি শিল্পী হিসেবে তার কাজ আপাতত শেষ।

চারপাশের হাজারো গুঞ্জনকে আমল না দিয়ে পায়েল এখন মন দিয়েছেন নিজের পছন্দমতো চরিত্র বাছাইয়ে। সিরিজের কাজ শেষ হলে দর্শকদের সামনে একেবারে নতুন রূপে ধরা দেবেন অভিনেত্রী।
সূত্র : আনন্দবাজার

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram