ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:০৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৮, ২০২৬

মনোনয়নবঞ্চিত ইয়াছিন পেলেন ৩ মন্ত্রণালয়ের দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়েও তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) টেকনোক্র্যাট কোটায় পূর্ণমন্ত্রীর শপথ নিয়েছেন তিনি।

সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন তিনি। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে প্রচারের মাঠ গরম করেন। পরে মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

সমর্থন দেন একই আসনে দলের প্রার্থী সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে। সেই সঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা আওতাধীন ছয়টি আসনে বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এ কারণে ভাগ্য খুলে যায় হাজী ইয়াছিনের। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রীত্ব পেয়ে যান তিনি। সেই সঙ্গে তাকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

শপথ গ্রহণের পর রাতে ঢাকায় অবস্থানরত হাজী ইয়াছিন গণমাধ্যমকে বলেন, ‘তিনটি মন্ত্রণালয় অনেক গুরুত্বপূর্ণ। আশা করি, সততার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশে নতুন এক দিগন্তের সূচনা করতে পারব।’

এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন হাজী ইয়াছিন। ২০০১ সালে কেন্দ্রীয় বিএনপির সদস্য মনোনীত হন। ২০০৯ সালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-কৃষিবিষয়ক সম্পাদক হন। পরে কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মনোনীত হন।

২০২২ সালের ৩০ মে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হন হাজী ইয়াছিন। সর্বশেষ ২০২৫ সালের ১২ মার্চ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত হন তিনি

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram