ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৫৬
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা রান সংগ্রাহক কে হবেন, জানালেন পন্টিং

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মাই হতে পারেন সর্বোচ্চ রান সংগ্রাহক, এমনই ভবিষ্যদ্বাণী করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং। তার মতে, অভিষেক শুধু ম্যাচ-উইনারই নন, পুরো টুর্নামেন্টের ভাগ্য গড়ে দেওয়ার মতো সামর্থ্যও রাখেন।

আইসিসি রিভিউ অনুষ্ঠানে পন্টিং বলেন, আন্তর্জাতিক বড় মঞ্চে অভিষেকের তুলনামূলক কম অভিজ্ঞতাই তার জন্য আশীর্বাদ হতে পারে। এতে করে তিনি আরো ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারবেন, যা টি-টোয়েন্টি ফরম্যাটে বড় পার্থক্য গড়ে দেয়।

পন্টিংয়ের ভাষায়, ‘অভিষেক একজন স্টার। সে চাইলে এই বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারে, এমনকি প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও। আমি তাকে সেই মানের ক্রিকেটার হিসেবেই দেখি। যদি সে পারফর্ম করে, তাহলে ভারতকে হারানো খুব কঠিন হবে।

আর যদি না করে, তাহলে ভারতও অন্য যে কোনো দলের মতোই ঝুঁকির মধ্যে থাকবে।’২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য অভিষেক শর্মা ইতোমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের জাত চেনাচ্ছেন। এখন পর্যন্ত ৩৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তিনি করেছেন ১,২৬৭ রান, স্ট্রাইক রেট প্রায় ১৯৫, যা তার বিধ্বংসী ব্যাটিংয়েরই প্রমাণ।

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচ থাকাকালে অভিষেকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা স্মরণ করে পন্টিং বলেন, অল্প বয়সেই তার ভেতরে ‘বিশেষ কিছু’ দেখা গিয়েছিল।

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে পাঁচ ম্যাচে ১৮২ রান করে দারুণ ফর্মে রয়েছেন অভিষেক।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram