ঢাকা
logo
প্রকাশিত : December 17, 2025

চাঁদাবাজি ও ভাঙচুর মামলায় খানসামায় যুবলীগ নেতা গ্রেপ্তার

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় চাঁদাবাজি ও ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা আবু বকর সিদ্দিক বক্কসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি উপজেলার ৩ নম্বর আঙ্গারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার পাকেরহাট এলাকার নিজ বাসভবন থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩ সালে চাঁদাবাজির একটি মামলা এবং ২০১৪ সালে উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়। মামলা গুলো করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান স্মৃতি। এসব মামলায় আবু বকর সিদ্দিক বক্কস এজাহারনামীয় আসামি ছিলেন।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেদ সরদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁদাবাজি ও ভাঙচুরের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram