ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৯
logo
প্রকাশিত : নভেম্বর ২৬, ২০২৫

নদী খননে স্থানীয়দের বাধা, চিলমারী-রৌমারী ফেরি চলাচল বন্ধ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে নাব্য সংকটের ফলে চিলমারী-রৌমারী রুটে ১সপ্তাহ ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার মালবাহী পরিবহন গুলো। স্থানীয়রা নদ খননে বাধা দেয়ায় চ্যানেল খনন প্রক্রিয়া বন্ধ রয়েছে বলে জানান সংশ্লিষ্ট দপ্তর।

জানা গেছে, ব্রহ্মপুত্র নদে নাব্য সংকটের ফলে চ্যানেল বন্ধ হয়ে যাওয়ায় প্রায় এক সপ্তাহ ধরে চিলমারী-রৌমারী ফেরি চলাচল বন্ধ রয়েছে। নাব্য সংকট দূর করতে চ্যানেল খননের কাজ শুরু করা হয়েছিল। গতকাল নদী তীর ভাঙ্গনের কথা বলে স্থানীয়রা খনন কাজে বাধা দেয়ায় তা বন্ধ রয়েছে।

স্থানীয়দের দাবি, পাড় ঘেষে খনন করায় ডানতীর রক্ষা প্রকল্পের ব্লক ডেবে গেছে অনেক স্থানে। অপরিকল্পিত ভাবে খনন করায় এমন আতংক তৈরি হয়েছে নদী পাড়ের বাসিন্দাদের।

স্থানীয় মমিন, সাইফুল ইসলাম, রাবেয়া, অহিতন বেগম জানান, কিনায় খনন করে পানির চ্যানেল করে দেয়ায় অনেক স্থানে ব্লক ডেবে গেছে। এখন আতংকে থাকতে হয়৷তারা কিনার দিয়ে খনন না করে দূর দিয়ে খনন করে চ্যানেল করলে আমাদের এই সমস্যা হত না। আমরাও চাই নদী খনন হউক কিন্তু সেটা আমাদের ক্ষতি করে হবে তা হতে দিবো না।

বিআইডব্লিউটিএ'র উপ-সহকারী প্রকৌশলী(ড্রেজিং) মো. কামরুজ্জামান জানান, এই সময়ে নদের পানি কমে যায়। ফলে ধারাবাহিকভাবে আমাদের নদ খনন করতে হয়। কিন্তু কয়েকটি স্থানে স্থানীয়রা বাধা দেয়ায় খনন কাজ বন্ধ রয়েছে৷

অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, এক সপ্তাহ ধরে ফেরি চলাচল বন্ধ হয়েছে৷এখন নতুন রুট তৈরি করা হচ্ছে, এই রুটের কাজ শেষ হলে দ্রুত ফেরি চলাচল শুরু হবে।

সার্বিক বিষয়ে চিলমারী পোর্ট অফিসার পুতুল চন্দ্র জানান, স্থানীয়রা যে আশংকা করছে সেটা শতভাগ নাও হতে পারে৷আর যদিও এমন হয় তাহলে জরুরি ভাবে, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্টদের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram