ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:২৬
logo
প্রকাশিত : নভেম্বর ২৪, ২০২৫

ময়মনসিংহ-৩ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ১৪৭, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তন ও আসনটির মনোনয়ন বঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (২৪ নভেম্বর) বিকালে উপজেলার মাওহা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় ভুটিয়ারকোনা বাজারে এই কর্মসূচি আয়োজন করা হয়।

বক্তরা বলেন, বিগত ১৭ বছর দলের আন্দোলন সংগ্রামে হিরণ ভাই গৌরীপুরে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। এই অঞ্চলের মানুষ বিএনপির প্রার্থী হিসাবে হিরণ ভাইকে দেখতে চায়। যাকে মনোনয়ন দেয়া হয়েছে, তাকে এলাকার মানুষ খুব বেশি চিনেন না। তাই মনোনয়ন পরিবর্তন, হিরণসহ ২৪ নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার ও হিরণকে ধানের শীষে প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়ার দাবি জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে।

কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: সেলিম আজাদ, মাওহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, আমিনুল ইসলাম শাহীন, স্থানীয় বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলু, সাবেক ইউপি সদস্য নূরুল হক, সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বায়েজিদ হোসেন প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram