

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বেদারুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকতা মাহবুবার রহমান, তথ্য কর্মকর্তা ইসকিতা আফরিন প্রমুখ।
আলোচনা সভার সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার। শেষে ছয় ক্যাটাগরিতে ৬জন শ্রেষ্ঠ কর্মীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
