ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:০১
logo
প্রকাশিত : জুলাই ১২, ২০২৬

নওগাঁর আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম। বিশেষ অতিথি ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন।

​দিবসটি উদযাপন উপলক্ষে আত্রাই উপজেলার সদর ক্লিনিক এবং প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিশেষ সেবা দান কর্মসূচির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং এই কর্মসূচির আওতায় পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য সেবা প্রদানের জন্য নেওয়া হয়েছে বিশেষ বিশেষ ব্যবস্থা।

​আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ খায়রুল আলম দিবসটির গুরুত্ব তুলে ধরে বলেন, একটি আদর্শ ও সমৃদ্ধিশালী সমাজ গঠনে পরিকল্পিত পরিবারের ভূমিকা অপরিসীম। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।

​তিনি মাঠপর্যায়ের কর্মীদের উদ্দেশ্যে বলেন, সরকারের এই মহৎ উদ্যোগকে সফল করতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। আত্রাই উপজেলার প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যে বিশেষ সেবা কর্মসূচির আয়োজন করা হয়েছে, আমি আশা করি সাধারণ জনগণ এর মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হবেন এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে।

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পরিবার পরিকল্পনা কর্মী, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন, সদস্য মোছা. রিমা খাতুনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে নিজ নিজ কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ কেন্দ্র ও মাঠকর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে শ্রেষ্ঠ কেন্দ্র নির্বাচিত হয় পাঁচুপুর ইউনিয়ন ও কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এছাড়া ব্যক্তিগত ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ কর্মীরা হলেন, কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের শ্রেষ্ঠ সাব-অ্যাসিস্টেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার মো. ময়নুল ইসলাম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছা. সুরাইয়া সুলতানা, পাঁচুপুর ইউনিয়নের শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. শহিদুল ইসলাম এবং ২/খ ইউনিটের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী শাহানাজ পারভীন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram