ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২০
logo
প্রকাশিত : নভেম্বর ২৪, ২০২৫

কুড়িগ্রামের চিলমারীতে অটোরিক্সার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার পোস্ট অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম নজির হোসেন (৮০)। তিনি রাজারভিটা এলাকার মৃত জহুরুল হকের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী জানায়, সোমবার বিকেলে রাজারভিটা এলাকার নজির হোসেন পোস্ট অফিস মোড় হয়ে থানাহাট বাজারে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিক্সা তাকে সজোরে ধাক্কা মারলে তিনি মাটিতে পড়ে যান। আশপাশে থাকা লোকজন নজির হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram