ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৭
logo
প্রকাশিত : নভেম্বর ২১, ২০২৫

ধোবাউড়ায় ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে ধোবাউড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল।

সভায় বক্তারা বলেন, দেশের চলমান সংকট উত্তরণে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি যুগোপযোগী ও বাস্তবসম্মত একটি রূপরেখা। মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয়তা বৃদ্ধি করে এ কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বলে তারা মন্তব্য করেন।

এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

ধোবাউড়ায় কর্মসূচির মাধ্যমে ৩১ দফার বিভিন্ন দিক জনগণের সামনে তুলে ধরা হয় এবং চলছে ব্যাপক গণসংযোগ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram