ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৮
logo
প্রকাশিত : নভেম্বর ২১, ২০২৫

বয়স ভিত্তিক ক্রিকেটের উন্নয়নে কুড়িগ্রাম স্টেডিয়াম পরিদর্শনে আসিফ আকবর

কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়স ভিত্তিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আসিফ আকবর বলেছেন, জাতীয় পর্যায়ে বয়স ভিত্তিক ৬ থেকে ৭টি টুর্নামেন্ট আয়োজনের প্রক্রিয়া চলছে। এরই ধারাবাহিকতায় প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট দ্রুতই শুরু করা হবে। ক্রিকেট খেলোয়াড়রা যাতে ৮ মাস মাঠে থাকতে পারে সে ব্যবস্থা করা হবে। পাশাপাশি ফুটবল খেলোয়াড়দের জন্য বিকল্প মাঠ নির্বাচন করা হবে।

১৪ থেকে ১৮ বছর বয়সী খেলোয়াড়দের উন্নয়নে ভেন্যু পরিদর্শনে আজ দুপুরে উত্তরাঞ্চল সফর হিসেবে কুড়িগ্রাম স্টেডিয়ামে আসেন তিনি।

এ সময় তিনি বলেন, খেলোয়াড়দের অনুশীলনে মাঠের সকল সুযোগ সুবিধা নিশ্চিত রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। আমাদের আশা তরুণ প্রজন্মের জন্য ক্রিকেট খেলা নিশ্চিত করা এবং দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে তা ছড়িয়ে দেয়া।

পরিদর্শন শেষে স্টেডিয়াম হলরুমে খেলোয়াড়, ক্লাব কমিটির সদস্য ও স্টেডিয়াম সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।

এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামানসহ জেলা ক্রিড়া সংস্থা ও ক্লাব কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram