ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৯
logo
প্রকাশিত : নভেম্বর ১৮, ২০২৫

গফরগাঁওয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসমাবেশ অনুষ্ঠিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল তিনটায় গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি ও তার সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে পৌরশহরের জামতলা মোড়ে এ জনসমাবেশ আয়োজন করে।

পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ানের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদারের পরিচালনায় অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এবং জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, বর্তমানে সদস্য ও কারানির্যাতিত নেতা এ্যাড. আল ফাতাহ খান।

তিনি বলেন, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে তারেক রহমানের বিকল্প নেই। বিগত সময়ে দলের দুর্দিনে আমি নির্যাতিত নেতাকর্মীদের সাথে নিয়ে ঐকবদ্ধ ছিলাম। আগামীতেও দল ও জনগণের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেব। এসময় এ্যাড. আল ফাতাহ খান স্থানীয় জনগণের হাতে হাতে ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট তুলে দেন।

জনসমাবেশের আরও বক্তব্য রাখেন, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির হোসেন, শাহ নেওয়াজ বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আব্দুর রউফ, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ডাঃ ইউসুফ, পাগলা থানা তাঁতি দলের আহবায়ক মনির দপ্তরি, পাগলা থানা মৎস্যজীবীদলের আহবায়ক মোঃ সাদির বেপারী, পাগলা থানা কৃষক দলের আহবায়ক দ্বিন ইসলাম দিলি, পাগলা থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাহিদুল কবির সেলিম, সদস্য সচিব সুখেন আকন্দ, জেলা দক্ষিণ যুবদল সদস্য উজ্জ্বল আহমেদ প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram