ঢাকা
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৫
logo
প্রকাশিত : নভেম্বর ১৭, ২০২৫

রাবিতে মওলানা ভাসানীর ৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফ্যাফেটেরিয়ায় মজলুম সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ এর আয়োজনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ এবং সঞ্চালনা করেন উত্তরণ প্রকাশ-এর প্রকাশক মহব্বত হোসেন মিলন। আলোচনায় বক্তব্য দেন নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী এবং মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনামুল হক।

প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, মওলানা ভাসানী ছিলেন এই অঞ্চলের নিপীড়িত জনগণের প্রতিনিধি। তিনি সবসময় ক্ষমতার বাইরে থেকে জনগণের সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই করতে গিয়ে বহুবার কারাবরণ করছেন, নিপীড়নের শিকার হয়েছেন। মওলানা ভাসানী প্রথম পালনবাদ মতবাদের দার্শনিক ভিক্তি তৈরি করেছেন এবং সেটাকে রাজনৈতিক সংগ্রামের অংশে পরিণত করেছেন। মওলানা ভাসানী শুধু মানুষ না বরং সমস্ত প্রাণিকুলের হক প্রতিষ্ঠার কথা বলেছেন।

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে রেজিস্ট্রার বলেন, “ব্রিটিশবিরোধী আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন—প্রতিটি পর্যায়ে মওলানা ভাসানীর ভূমিকা অনস্বীকার্য। স্বাধীনতার পর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার অবস্থান ছিল অত্যন্ত দৃঢ়।”

এসময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মওলানা ভাসানীর নামে একটি হল করার দাবিও জানান। আলোচনা সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram