ঢাকা
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৫৪
logo
প্রকাশিত : নভেম্বর ৭, ২০২৫

দূর-পল্লীর শিশুদের আলো দেখাচ্ছে দক্ষিণ জোতমাধবের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

মো. ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নর দক্ষিণ জোতমাধব এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে একটি ছোট্ট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এলাকার প্রায় একশ’ ভূমিহীন পরিবারের শিশুরা দীর্ঘদিন ধরে শিক্ষা থেকে বঞ্চিত ছিল। দূর-দূরান্তে সরকারি বিদ্যালয় থাকায় এসব শিশুদের স্কুলে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তবে স্থানীয় উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় তাদের জীবনে এনেছে নতুন আলো।

টিনশেডের ঘর, মাটিতে বিছানো পুরনো বস্তা আর একটি ব্ল্যাকবোর্ড—এই সামান্য উপকরণ দিয়েই চলছে প্রতিদিনের পাঠদান। শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিয়মিতভাবে বর্ণমালা, সংখ্যা, প্রাথমিক গণিত ও ছড়া-কবিতা শেখে মনোযোগ দিয়ে। শিক্ষক স্বল্পতা থাকলেও তাদের আন্তরিকতা আর নিষ্ঠাই এই বিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি।

অভিভাবকেরা বলেন, “আমাদের অধিকাংশেরই জীবিকা দিনমজুরির উপর নির্ভরশীল। দূরের স্কুলে সন্তান পাঠানো সম্ভব হয় না। এই স্কুল না থাকলে আমাদের সন্তানরাও হয়তো অশিক্ষিত থেকে যেত।”

oppo_0

বিদ্যালয়ের স্বেচ্ছাসেবী শিক্ষিকা মোছাঃ সাহারা বেগম জানান, “গ্রামের প্রতিটি শিশুর কাছে শিক্ষা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। জায়গা-উপকরণের সীমাবদ্ধতা থাকলেও শিশুদের আগ্রহই আমাদের অনুপ্রেরণা।”

বিদ্যালয়টি ২০১০ সালে প্রতিষ্ঠা করেন আঃ রহিম, যিনি বর্তমানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সাল থেকে বিদ্যালয়টি সরকারিভাবে বিনামূল্যের বই পেয়ে আসছে। বর্তমানে মোট পাঁচজন শিক্ষক পাঠদান করালেও কোনো বেতন-ভাতা না পাওয়ায় নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারপরও আঃ রহিম ও তাঁর বোন সাহারা বেগম দুই শিফটে পাঠদান অব্যাহত রেখেছেন—প্রথম শিফটে শিশু শ্রেণি ও প্রথম শ্রেণি, দ্বিতীয় শিফটে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি।

স্থানীয়দের দাবি, এই ধরনের কমিউনিটি-স্কুলগুলো সরকারি বা বেসরকারি সহায়তা পেলে আরও অনেক সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার সুযোগ পাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram