ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৯
logo
প্রকাশিত : নভেম্বর ৩, ২০২৫

বিএনপি কখনো আওয়ামীলীগ হবে না: স্বেচ্ছাসেবক দল নেতা নূরুল হুদা

এম এ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের-১০, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নূরুল হুদা বাবু বলেছেন, কোনো ভাবে আওয়ামীলীগের শাসন আমলের সাথে বিএনপির শাসনামলের তুলনা করা যাবে না। কেননা অতীতে বিএনপি কখনো আওয়ামীলীগের ধারায় দেশ শাসন করেনি। আগামীতেও বিএনপি কখনো আওয়ামীলীগ হবে না।

সোমবার দুপুরে পার্বতীপুর প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে স্থানীয় বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন- পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তু, সাবেক শিক্ষক শামসুদ্দোহা দুলু ও সাংবাদিক বদরুদোজ্জা বুলু, আমাদের নুরুল হুদা টিমের সদস্য তাহেরুল ইসলাম ও পাভেল প্রমুখ।

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নূরুল হুদা বাবু বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, এই মুহুর্তে এ এলাকার তরুণদের বড় সমস্যা মাদকাশক্তি। জীবন বিনাশী এই প্রবনতা থেকে তাদের মুক্ত করতে হলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এ জন্য তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন। এ সময় তিনি পার্বতীপুর ও ফুলবাড়ীবাসীর যে কোন সমস্যা সংকটে সর্বদা তাদের পাশে থেকে সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।

নূরুল হুদা বাবু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ওই সময় থেকে তিনি বিএনপি’র সহযোগী সংগঠনের রাজনীতিতে জড়িত হন বলে তার সফর সঙ্গীরা জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram