ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৩১
logo
প্রকাশিত : অক্টোবর ১৫, ২০২৫

বিএনপি ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি ফখরুলের

রাণীংশকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমরা অতীতে সরকার পরিচালনা করেছি। জানি কীভাবে রাষ্ট্র চালাতে হয়। তাই প্রতিশ্রুতি দিচ্ছি—বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থানের অভাব থাকবে না।”

বুধবার (১৫ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার গড়েয়া ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

“দেশকে আগে বাঁচান” সমাবেশে মির্জা ফখরুল বলেন, “দেশ এখন বিভাজনের রাজনীতিতে ডুবে আছে। আগে এসব দাবি-দাওয়া বাদ দিয়ে দেশকে বাঁচাতে হবে। মানুষের ন্যায্য ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে মানুষ শান্তিতে থাকবে, নিরাপত্তা পাবে।”

প্রতিনিধিত্বমূলক অনুপাত (পিআর) পদ্ধতি সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, “এই পদ্ধতিটা এখনো সাধারণ মানুষ বোঝে না। আমি নিজেও স্পষ্টভাবে বুঝি না। এমন পদ্ধতির দাবি এখন তোলা ঠিক নয়। আগে একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হোক, তার পরে এসব আলোচনায় যাওয়া যাবে।”

বিএনপির মহাসচিব জানান, দল ক্ষমতায় এলে প্রত্যেকটি পরিবারকে দেওয়া হবে 'ফ্যামিলি কার্ড', যার মাধ্যমে সরকারিভাবে বিভিন্ন সুবিধা মিলবে। এই কার্ডের মাধ্যমে চেয়ারম্যান ও মেম্বারদের কাছ থেকে বাড়তি গুরুত্বও পাবে পরিবারগুলো।

তিনি বলেন, “স্বাস্থ্য ও শিক্ষাকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে। কারণ একটি জাতিকে উন্নত করতে হলে এই দুটি খাতকে গুরুত্ব না দিয়ে উপায় নেই।”

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদসহ হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেন এবং অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram