ঢাকা
logo
প্রকাশিত : October 2, 2025

আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন সাকিব-তাসকিন

ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে দল পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। ভিত্তি মুল্য ৪০ হাজার ডলারে সাকিবকে কিনেছে এমআই এমিরেটস। অপরদিকে, ৮০ হাজার ডলারে তাসকিনকে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।

প্রথমবারের মতো হওয়া আইএল টি-টোয়েন্টির নিলামে শুরুতে অবিক্রীত ছিলেন সাকিব ও তাসকিন। এরপর ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহে নিলাম আবার শুরু হলে সাকিবকে দলে নেয় মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস। ফলে প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টি লিগে খেলা হবে সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের।

আর সাকিবের দ্বিগুণ দামে তাসকিনকে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্স। লঙ্কান প্রিমিয়ার লিগের পর দ্বিতীয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন এই টাইগার পেসার।

এর আগে, নিলামে না গিয়েই দল পেয়েছিলেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। তাকে আগেই সাইন করে রেখেছে দুবাই ক্যাপিটালস।

এদিন নিলামে অবিক্রীত ছিলেন আইপিএল থেকে অবসর নেয়া রবিচন্দ্রন অশ্বিন। ১ লাখ ২০ হাজার ডলার মূল্যের এই অলরাউন্ডারকে নেয়ার আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram