ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৩৯
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৫, ২০২৫

কুড়িগ্রামে ধরলার ভাঙনসহ টেকসই বেড়িবাঁধের দাবীত মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ফুলবাড়ীতে ধরলা নদীর তীব্র ভাঙন রোধসহ টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে চর গোরকমন্ডল গ্রামে ধরলা নদীর ভাঙন রোধসহ টেকসই বেড়িবাঁধের দাবীতে এ মানববন্ধন করা হয়। উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে চরগোরকমন্ডল গ্রামের শত শত নারী-পুরুষ অংশ নেয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান মজি, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, জেলা জামায়াতের সুরা সদস্য রফিকুল ইসলাম, নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতে সভাপতি সামচুল হুদা বাবুল মাষ্টার, সাধারণ সম্পাদক হাফেজ মো: জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুস সালাম, চরগোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ উদ্দিন, ছাত্র আজিজুল ইসলাম, নারী প্রতিনিধি নাজমা আকতার, বেসরকারি সংস্থার প্রতিনিধি আরিফ সিদ্দিকি ও গ্রীন ভিলেজ পরিচালক আব্দুর রশিদ।

মানববন্ধনে বক্তারা জানান, চলতি বর্ষা মৌসুমে প্রায় তিন মাস ধরে চর গোরকমন্ডলে ধরলা নদীর তীব্র ভাঙ্গন দেখা দেয়। এতে করে গ্রামে বাদাম, কলা, ধান ক্ষেত, সুপারির বাগানসহ ৪শ বিঘা জমির বিভিন্ন ফসল নদীগর্ভে বিলীন ও অর্ধশতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

বক্তারা আরও বলেন, বিভিন্ন হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয় কেন্দ্র, শতশত কৃষি জমি ও ঘরবাড়ি হুমকির মধ্যে রয়েছে। পিছিয়ে পড়া এই জনপদের মানুষের জীবন-জীবিকা রক্ষায় একটি টেকসই বেড়িবাঁধের দাবী জানিছেন তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram