ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৫
logo
প্রকাশিত : জুন ২৪, ২০২৬

শেরপুর পৌরসভার ৭০ কোটি ৮১ লাখ টাকার বাজেট ঘোষণা

শেরপুর প্রতিনিধি: শেরপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৭০ কোটি ৮০ লক্ষ ৯০ হাজার ১৯১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে পৌরসভা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ওই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক (উপসচিব) আরিফা সিদ্দিকা।

এ বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ২২ কোটি ৩৪ লক্ষ ৬৩ হাজার ৫১৯ টাকা ও ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৪৬ লক্ষ ১৫ হাজার টাকা। এছাড়া এডিপি, কোভিড-১৯, আইইউজিআইপি, সিআরডিপি ও মূলধনসহ আয় ধরা হয়েছে ৪৮ কোটি ৪৬ লক্ষ ২৬ হাজার ৬৭২ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৫২ লক্ষ ৩৫ হাজার।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ. সাখাওয়াত হোসেন, শেরপুর ডায়বেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, আবু রায়হান রূপন, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram